জিপিএফ চূড়ান্ত উত্তোলন ফরম হিসাব ফরম ৬৬৩
অডিট অফিসে প্রোভডেন্ট ফাণ্ড চূড়ান্ত অর্থ প্রদানের কেইস নিষ্পত্তিকরণের জন্য বেঙ্গল অডিট ম্যানুয়েলের অনুচ্ছেদ ৬৬৩ অনুযায়ী প্রয়োজনীয় বিবরণ।
১।
চাঁদা দাতার নাম:
২।
অবসর গ্রহণ / পদত্যাগ / কর্মচ্যুতি / কর্মখারিজ / অবসর গ্রহণের পূর্বে প্রস্তুতিমূলক ছুটি/চাকুরি হইতে বিস্তারিত এর প্রকৃত তারিখ:
(ক) কর্ম খারিজের ক্ষেত্রে উহার কারণ বলিতে হইবে:
(খ) পদচ্যুতির ক্ষেত্রে কর্মচারী আপীল করিয়াছে কি বা করিতে ইচ্ছা করিয়াছে কি?
(গ) পদত্যাগের ক্ষেত্রে বলিতে হইবে যে তাহার পদত্যাগপত্র গ্রহণ করা হইয়াছে কি?
৩।
নির্ভুল জি, পি, ফাণ্ড হিসাব নং:
৪।
মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট হইতে একটি সনদপত্র এই মর্মে যে পূর্ববর্তী ১২ মাস সময়ে তাহাকে জি, পি, ফাণ্ড হইতে কোন অগ্রিম দেওয়া হইয়াছে কিনা, যদি দেওয়া হইয়া থাকে তবে অগ্রিমের পূর্ণ বিবরণ:
৫।
জি, পি, ফাণ্ড হিসাব হইতে অর্থ প্রদানকৃত জীবন বীমা পলিসির বিবরণ ১২ মাস (বার মাস) সময়ে প্রিমিয়ামের জন্য উত্তোলনের বিবরণ:
৬।
সর্বশেষ ফাণ্ড হইতে কর্তনকৃত চাঁদার পরিমাণ টাকা:
৭।
যে ট্রেজারীতে অর্থ প্রদান ইচ্ছা করা হয় তাহার নাম:
৮।
এই মর্মে একটি সনদপত্র যে সরকারী কর্মচারী স্থানীয় যাহা বিভাগের প্রধান কর্তৃক প্রেরণ করিতে হইবে।
৯।
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর নিকট হইতে অস্থানীয় সরকারী সম্পর্কে একটি সনদপত্রের প্রয়োজন যে সেবা পেশায় থাকাকালীন অবস্থায় তাহার কার্যকলাপ কীরূপ ছিল এবং সে ভবিষ্যতে বাংলাদেশে থাকিতে ইচ্ছা করে কিনা:
১০।
জি, পি, ফান্ডের টাকা দাবী করিয়া চাঁদা দাতা/মনোনীত ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত মূল দরখাস্তটি অফিস প্রধান কর্তৃক অগ্রবর্তী (ফরওয়ার্ড) করিতে হইবে:
১১।
মনোনীত ব্যক্তি নাই এমন চাঁদা দাতার ক্ষেত্রে তাহার পরিবারের সদস্যদের বয়স এবং মৃত্যু কালে চাঁদা দাতার সংগে সম্পর্কের এর তালিকা প্রেরণ করিতে হইবে:
সাধারণ জিজ্ঞাসা ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী (FAQ)
প্রশ্ন ১: জিপিএফ চুড়ান্ত উত্তোলনের টাকা কত দিনের মধ্যে পাওয়া যায়?
সাধারণত কাগজপত্র ঠিক থাকলে হিসাব রক্ষণ অফিসে জমা দেওয়ার ১৫ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে (EFT এর মাধ্যমে)।
প্রশ্ন ২: জিপিএফ স্লিপ হারিয়ে গেলে কী করব?
চিন্তার কিছু নেই। আপনার সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস (AG Office/DCA) এ আবেদন করে ডুপ্লিকেট স্লিপ বা লেজার চেক করে ব্যালেন্স জানা যাবে।
প্রশ্ন ৩: নমিনি নাবালক হলে টাকা কে পাবে?
নমিনি নাবালক হলে, আইনানুগ অভিভাবক (Legal Guardian) এর মাধ্যমে টাকা উত্তোলনের আবেদন করতে হবে।
প্রশ্ন ৪: অবসরের কতদিন আগে ফরম ৬৬৩ জমা দেওয়া উচিত?
সরকারি নির্দেশনা অনুযায়ী, অবসরের অন্তত ৩-৬ মাস আগে জিপিএফ চূড়ান্ত উত্তোলনের প্রক্রিয়া শুরু করা উচিত। ফরম জমা দেওয়ার আগে জিপিএফ ব্যালেন্স স্লিপ সংগ্রহ করতে সময় লাগে।
প্রশ্ন ৫: জিপিএফ চূড়ান্ত উত্তোলনে কি ট্যাক্স/কর কাটা হয়?
না, বর্তমান বিধান অনুযায়ী জিপিএফ চূড়ান্ত উত্তোলনের অর্থ আয়কর মুক্ত। তবে আয়কর রিটার্নে এই আয় প্রদর্শন করতে হতে পারে।