এসআরও ৩৪৭ ও ৪০৩-আইন/২০২৬ iBAS++ ২১-ক্রমিক খসড়া অফলাইন PWA

পিআরএল ক্যালকুলেটর ২০২৬: লাম্পগ্রান্ট, পিআরএল বেতন, পেনশন ও আনুতোষিক — এসআরও ৪০৩ অনুযায়ী

পিআরএল শুরুর তারিখ দিলেই বের হবে পিআরএল চলাকালীন মাসিক মূল বেতন, ১৮ মাসের লাম্পগ্রান্ট, পেনশন নির্ধারণের মূল বেতন, নিট পেনশন (ধাপসহ), এককালীন আনুতোষিক ও ২০১৫ স্কেলে নিষ্পত্তি হয়ে থাকলে বকেয়া পার্থক্য — iBAS++ ধাঁচের A4 খসড়া বিবরণীসহ।

ক্যালকুলেটরটি মোবাইলে অ্যাপ হিসেবে রেখে অফলাইনেও ব্যবহার করুন।

১. আপনার চাকরির তথ্য দিন

পিআরএলে থাকলে পিআরএল শুরুর সময়ের মূল বেতন দিন (যেমন: গ্রেড-১০ এ ২২,৫৫০)।
পিআরএলের তারিখ জানা নেই? জন্ম তারিখ থেকে বের করুন
আনুমানিক তারিখ। চূড়ান্ত হিসাবে অফিস আদেশের তারিখ ব্যবহার করুন।
A4 প্রিন্টের জন্য নাম/পদবি (ঐচ্ছিক, কোথাও সেভ হয় না)

২. পিআরএল, লাম্পগ্রান্ট ও পেনশনের ফলাফল

পিআরএল চলাকালীন মাসিক মূল বেতন
—
লাম্পগ্রান্ট (একত্রে)
—
মাসিক নিট পেনশন (পূর্ণ হার)
—
এককালীন আনুতোষিক
—
WhatsApp-এ পাঠান

৩. অবসর সুবিধার পূর্ণ বিবরণ

৪. iBAS++ ধাঁচের বেতন নির্ধারণী বিবরণী (খসড়া)

জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী ০১-০৭-২০২৬ তারিখে বেতন নির্ধারণী বিবরণী

ভেরিফিকেশন নম্বর: খসড়া (iBAS++ আনুমানিক — চূড়ান্ত নয়)
ক্রমিকবিবরণপরিমাণ

হিসাবরক্ষণ অফিস — খসড়া সারসংক্ষেপ

ভিডিও গাইডলাইন • ৪:৫২ মিনিট

পেনশন পুনঃনির্ধারণ ২০২৬: জুলাই–নভেম্বরে অবসর? বাড়তি টাকা পাবেন

পিআরএলের তারিখ অনুযায়ী কোন নিয়ম প্রযোজ্য — এক নজরে

পিআরএল শুরুপিআরএল বেতনলাম্পগ্রান্টপেনশন ও আনুতোষিক
১ জুলাই ২০২৫ বা আগে (পেনশন শুরু ≤ ১-৭-২০২৬)২০১৫ স্কেল২০১৫ স্কেল২০১৫ স্কেলে নির্ধারণ, অতঃপর ৮(১)(খ) সারণিতে নিট পেনশন বৃদ্ধি [৫(ঝ) ব্যাখ্যা]
২ জুলাই ২০২৫ – ৩০ জুন ২০২৬ (১-৭-২০২৬ তারিখে পিআরএলে)২০১৫ স্কেল + বিশেষ সুবিধা২০১৫ স্কেল২০২৬ স্কেল + পিআরএলকালীন ইনক্রিমেন্ট; নিট পেনশন ৩০-৬-২০২৭ পর্যন্ত ধাপে [৫(জ) ব্যাখ্যা, ১(৩)(ঙ)(চ)]
ঠিক ১ জুলাই ২০২৬২০১৫ স্কেল + বিশেষ সুবিধা২০১৫ স্কেল২০২৬ স্কেল [১(৩)(ঝঝ), ৮(৩) ব্যাখ্যা (ক)]
২ জুলাই – ৩১ ডিসেম্বর ২০২৬১ম ধাপ (৪০%/৫০% বৃদ্ধি) + ইনক্রিমেন্ট২০২৬ শতভাগ নির্ধারিত মূল বেতন২০২৬ স্কেল + ১-৭-২০২৭ ইনক্রিমেন্ট [১(৩)(ঝঝঝ)]
১ জানুয়ারি – ৩০ জুন ২০২৭২য় ধাপ (৭০%/৭৫% বৃদ্ধি) + ইনক্রিমেন্ট২০২৬ শতভাগ নির্ধারিত মূল বেতন২০২৬ স্কেল + ১-৭-২০২৭ ইনক্রিমেন্ট
১ জুলাই ২০২৭ বা পরেশতভাগ ২০২৬ স্কেলশতভাগ মূল বেতনপিআরএলকালীন ১ জুলাইয়ের ইনক্রিমেন্টসহ

উদাহরণ: iBAS++ এর আসল বিবরণীর সাথে মিলিয়ে দেখুন

গ্রেড-১০ এর একজন সহকারী শিক্ষকের ৩০-০৬-২০২৬ তারিখে মূল বেতন ২২,৫৫০ টাকা। পার্থক্য ২২,৫৫০ − ১৬,০০০ = ৬,৫৫০; ২০২৬ স্কেলে ৩২,০০০ + ৬,৫৫০ = ৩৮,৫৫০ → পরবর্তী উচ্চধাপ ৩৮,৯০০। ১-৭-২০২৬ ইনক্রিমেন্টসহ ৪০,৯০০ (লাম্পগ্রান্টের ভিত্তি)। বৃদ্ধির পরিমাণ ১৬,৩৫০-এর ৫০% = ৮,১৭৫; সাথে ইনক্রিমেন্ট ২,০০০ যোগে পিআরএল চলাকালীন বেতন ৩২,৭২৫। পিআরএলকালীন ১-৭-২০২৭ ইনক্রিমেন্টসহ পেনশনের ভিত্তি ৪২,৯০০। ক্যালকুলেটরের ডিফল্ট মানে (গ্রেড-১০, ২২,৫৫০, পিআরএল ১০-১০-২০২৬) ঠিক এই অঙ্কগুলোই আসে।

এখানে ২৫ বছর চাকরিতে গ্রস পেনশন ৪২,৯০০ × ৯০% = ৩৮,৬১০; নিট পেনশন ১৯,৩০৫; আনুতোষিক ১৯,৩০৫ × ২৩০ = ৪৪,৪০,১৫০ টাকা; লাম্পগ্রান্ট ৪০,৯০০ × ১৮ = ৭,৩৬,২০০ টাকা।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

২ জুলাই ২০২৬ বা তার পরে পিআরএলে গেলে লাম্পগ্রান্ট কোন বেতনে হিসাব হবে?

এসআরও ৪০৩-আইন/২০২৬ দ্বারা সংযোজিত অনুচ্ছেদ ৮(৩)-এর ব্যাখ্যা (ক) অনুযায়ী জাতীয় বেতনস্কেল ২০২৬-এর অবসরকালীন নির্ধারিত মূল বেতন (ধাপে আহরিত বেতন নয়) ধরে ছুটির প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ ১৮ মাসের লাম্পগ্রান্ট একত্রে পরিশোধযোগ্য। গেজেটের উদাহরণে নির্ধারিত মূল বেতন ১,১৩,২০০ টাকা ও আহরিত বেতন ৮৫,৩৮৪ টাকা হলে লাম্পগ্রান্ট হবে ১,১৩,২০০ টাকার ভিত্তিতে।

ঠিক ১ জুলাই ২০২৬ তারিখে পিআরএল শুরু হলে লাম্পগ্রান্ট ও পেনশন কোন স্কেলে?

অনুচ্ছেদ ১(৩)(ঝঝ) ও ৮(৩)-এর ব্যাখ্যা (ক) অনুযায়ী পিআরএল চলাকালীন বেতন, বিশেষ সুবিধা ও ১৮ মাসের লাম্পগ্রান্ট জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী প্রদেয়। পিআরএল শেষে নিট পেনশন ও আনুতোষিক অনুচ্ছেদ ৫(জ), ৭ ও ৮ অনুযায়ী জাতীয় বেতনস্কেল ২০২৬-এ নির্ধারিত হবে।

পিআরএল চলাকালীন মাসিক মূল বেতন কি ০১-০১-২০২৭ ও ০১-০৭-২০২৭ তারিখে ধাপে বাড়বে?

iBAS++ বেতন নির্ধারণী বিবরণীতে পিআরএল শুরুর সময়ের ধাপের প্রাপ্য বেতনই পিআরএল চলাকালীন বেতন হিসেবে দেখানো হয় এবং পরবর্তী ধাপের বৃদ্ধি (ক্রমিক ১৭ ও ১৯) শূন্য থাকে। তবে পিআরএলকালীন ১ জুলাইয়ের বার্ষিক বেতনবৃদ্ধি শুধু পেনশন নির্ধারণের জন্য যুক্ত হয় (ক্রমিক ২১)।

১ জুলাই ২০২৬-এর আগে পিআরএল শুরু হয়ে এখনো চলমান থাকলে পেনশন কীভাবে হবে?

অনুচ্ছেদ ৫(জ) ও এর ব্যাখ্যা অনুযায়ী পিআরএল বেতন ও বিশেষ সুবিধা ২০১৫ স্কেলে চলবে; শুধু পেনশন নির্ধারণের জন্য বেতন ২০২৬ স্কেলে নির্ধারিত হবে এবং পিআরএলকালীন বার্ষিক বেতনবৃদ্ধি যুক্ত হবে। ৩০ জুন ২০২৭-এর আগে পেনশন শুরু হলে নিট পেনশনের বর্ধিত অংশ অনুচ্ছেদ ১(৩)(ঙ) ও (চ) অনুযায়ী ধাপে (৪০%/৫০%, তারপর ৭০%/৭৫%) এবং ১ জুলাই ২০২৭ থেকে শতভাগ পাওয়া যাবে। আনুতোষিক শতভাগ একত্রে।

৩০ জুন ২০২৬ তারিখে পিআরএল শেষ হয়ে ১ জুলাই ২০২৬ পেনশন শুরু হলে কী হবে?

অনুচ্ছেদ ৫(ঝ)-এর ব্যাখ্যা অনুযায়ী নিট পেনশন ও আনুতোষিক ২০১৫ স্কেলে নির্ধারিত হবে; এরপর অনুচ্ছেদ ৮(১)(খ)-এর সারণি অনুযায়ী নিট পেনশন ১০০%, ৭৫%, ৬৫%, ৬০% বা ৫৫% হারে (ন্যূনতম ও সর্বোচ্চ সীমাসহ) পুনর্নির্ধারিত হবে এবং বর্ধিত অংশ ধাপে প্রদেয় হবে।

আনুতোষিক কি ধাপে ধাপে নাকি একত্রে পরিশোধ হবে?

এসআরও ৪০৩ দ্বারা প্রতিস্থাপিত অনুচ্ছেদ ৮(১)(ক) অনুযায়ী পেনশন ও আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত; নিট পেনশন ও আনুতোষিক নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে হবে এবং প্রাপ্য আনুতোষিকের সম্পূর্ণ অর্থ একত্রে পরিশোধযোগ্য।

লাম্পগ্রান্ট বা পেনশন ইতিমধ্যে ২০১৫ স্কেলে নিষ্পত্তি হয়ে গেলে কী করণীয়?

এসআরও ৪০৩ অনুযায়ী ১ জুলাই ২০২৬-এর পর থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত ২০১৫ স্কেলে নিট পেনশন, আনুতোষিক (অনুচ্ছেদ ১(৩)(জজ)) বা লাম্পগ্রান্ট (অনুচ্ছেদ ৮(৩)-এর ব্যাখ্যা (খ)) নিষ্পত্তি হয়ে থাকলে তা পুনর্নির্ধারণ করে অতিরিক্ত প্রাপ্য অর্থ প্রদান করা হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশন ও আনুতোষিকের হার কত?

হার অপরিবর্তিত: ২৫ বছর বা তদূর্ধ্ব চাকরিতে শেষ মূল বেতনের ৯০% গ্রস পেনশন, যার ৫০% বাধ্যতামূলক সমর্পণ। সমর্পিত প্রতি ১ টাকার বিপরীতে আনুতোষিক ২০ বছর বা তদূর্ধ্বে ২৩০ টাকা, ১৫–১৯ বছরে ২৪৫ টাকা, ১০–১৪ বছরে ২৬০ টাকা ও ৫–৯ বছরে ২৬৫ টাকা।

সরকারি কর্মচারীদের অন্যান্য অনলাইন টুলস

সূত্র: চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ — এসআরও ৩৪৭-আইন/২০২৬ (১৭ সেপ্টেম্বর ২০২৬) ও সংশোধনী এসআরও ৪০৩-আইন/২০২৬ (১১ নভেম্বর ২০২৬)। এটি একটি খসড়া হিসাব; চূড়ান্ত অঙ্ক iBAS++ ও সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের অনুমোদিত বিবরণী অনুযায়ী হবে। আপনার দেওয়া কোনো তথ্য সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না।